যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না : ঋতুপর্ণা
ভারতে এক চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও। ১৪ আগস্ট বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন প্রতিবাদী মহিলারা। এই রাত দখলের কর্মসূচিকে সমর্থনও করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনিও প্রতিবাদী হয়েছেন তবে একটু অন্যভাবে।
১৫ আগস্ট ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবসের দিন শাঁখ বাঁচিয়ে আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই ভিডিও পোস্ট করে ঋতুপর্ণা লিখেছেন, ‘তিলোত্তমার ন্যায় বিচার চাই! সকল নারী তাদের ও নিরাপত্তার জন্য আমাদের ৭৮তম স্বাধীনতা দিবসে অপরাধী ও ধর্ষকদের শাস্তির দাবি করছি। তিনি আরও বলেন, এত ত্যাগ ও রক্তপাতের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা, কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন? ঈশ্বর, দয়া করে নারীদের ন্যায়বিচার মঞ্জুর করুন। দয়া করে নিরপরাধ নারী ও শিশুদের ধর্ষণ এবং হত্যা বন্ধ করুন। আমরা একটা নিরাপদ সমাজে বাঁচতে চাই! এই যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না।’
যে সমস্ত মহিলারা রাত দখল কর্মসূচিতে যোগ দিতে পারেননি, তারা শঙ্খ বাজাতে পারেন, এমন একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে
ছড়িয়ে পড়েছিল। সেই পোস্ট দেখেই শঙ্খ বাজিয়ে আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ঋতুপর্ণা।
উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।
তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ