ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আমদানি বন্ধ : হিলিতে কাঁচামরিচের কেজিতে দাম বাড়ল ২০ টাকা 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ১২:১৯

দিনাজপুরের হিলি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তিন দিনের ব্যবধানে পাইকারি বাজারে মরিচের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ থাকায় হঠাৎ দাম বেড়েছে বলে ব্যবসায়ীর‍া দাবি করেছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে হিলি কাঁচাবাজারে দেখা যায়, তিন দিন আগে কাঁচামরিচের দাম ৬০ টাকা কেজি থাকলেও আজ তা পাইকারি ব্যবসায়ীরা বিক্রি করছেন ৭২ টাকায়। খুচরা ব্যবসায়ীরা বিক্রি করছেন ৮০ টাকা কেজি।

হিলি বাজারের ব্যবসায়ীরা জানান, আজ কাঁচামরিচ ৭২ টাকা কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে। কয়েক দিন দাম কম থাকলেও গত দুদিন থেকে আবার কিছুটা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে ক্রেতারা বলছেন, তিন দিন আগে ৬০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনেছি। আজ আবার দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে। হঠাৎ দাম কম-বেশি হওয়ার কারণে সাধারণ ক্রেতারা বিপাকে পড়ছেন। নিয়মিত বাজার মনিটরিং করা দরকার বলেও জানান তারা।

হিলি স্থলবন্দরে সূত্রে জানা যায়, চলতি মাসে বন্দর দিয়ে ১৪ ও ১৫ আগস্ট কাঁচামরিচ আমদানি হয়েছে। এই দুদিনে তিন ট্রাকে ৩৬ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করেন ব্যবসায়ীরা। এরপর আর কাঁচামরিচ আমদানি হয়নি। ওই মরিচ বিক্রি প্রায় শেষ হয়ে আসায় দাম বাড়তে শুরু করেছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ জানান, এখন বাংলাদেশের চেয়ে ভারতে কাঁচামরিচের দাম বেশি। সে কারণে কা‍ঁচামরিচ আমদানি বন্ধ রাখা হয়েছে। দাম কমলে আবারো আমদানি করা হবে।

জামান / জামান

নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই

আলোচনা ছাড়াই এক বছরে বিকডার তিন দফা চার্জ বৃদ্ধি

হাইকোর্টের আদেশে ফিরে পেল বামার লাইসেন্স, একীভূতের সিদ্ধান্ত স্থগিত

সহজে মিলবে বৈদেশিক মুদ্রা, বাড়বে বাণিজ্যে অর্থায়নের সুযোগ

টাকা তুলতে আসেননি অর্ধেক গ্রাহক, নতুন আমানত এলো ২৭০০ কোটি

এলডিসি উত্তরণের পর সক্ষমতা ধরে রাখতে শক্তিশালী আইপিআর ব্যবস্থা জরুরি

বিদেশি ক্রেতাদের ভুয়া তথ্য-ব্ল্যাকমেইল: রক্ষা পেতে নোমান গ্রুপের আকুতি

সিডিবিএলের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

ব্যাটারি তৈরির আড়ালে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি

বাংলাদেশ-ভারত বাণিজ্যে নতুন উদ্যোগ, বিটুবি টাস্কফোর্সের তাগিদ

বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়া যাচ্ছে ডিসিসিআইয়ের ৩৯ সদস্যের প্রতিনিধিদল

পরিচালক ছেলেকে শেয়ার উপহার দিলেন সাধারণ শেয়ারহোল্ডার মা

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে