আনোয়ারায় পারকি সমুদ্র সৈকতসহ বেড়িবাঁধ এলাকায় তীব্র জোয়ারে ভাঙ্গনে মাছের প্রজেক্ট ও ঝাউগাছ
গত কয়েকদিন ভারী বর্ষণ লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় প্রবল জোয়ারের ঢেউয়ের কারণে আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত এর ৪০০ মিটার বেড়িবাঁধ এলাকায় ভাঙ্গন দেখা দিচ্ছে।
এতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পর্যটনে বিরূপ প্রভাব পড়ার শংকা করছেন এলাকার পর্যটন ব্যবসায়ীরা।প্লাবিত হওয়ার কারণে তলিয়ে গেছে মাছের প্রজেক্টসহ পারকি সমুদ্র সৈকতে লুসাই পার্কের বেড়িবাঁধ।
ধারণা করা হচ্ছে জলবায়ুর বিরূপ পরিবর্তনের কারণে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় এবং ঢেউয়ের তীব্রতার কারণে গেল গত কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে সৈকতের আশেপাশে ভাঙন তীব্র আকার ধারণ করছে।এতে ব্যাপক ক্ষতি হচ্ছে সৌন্দর্যের প্রাকৃতিক অক্সিজেন ঝাউবনের।
সরেজমিনে দেখা যায়, সৈকতের উত্তর পরুয়াপাড়া ঈদগাহ ঘাট থেকে লুসাই পার্ক হয়ে উত্তর-দক্ষিনে প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার বেড়িবাধে প্রবল ঢেউয়ের কারণে ভেঙে গেছে। এতে এলাকার অনেক মাছের প্রজেক্ট তলিয়ে গেছে। মাটি সরিয়ে লুটে পড়ে আছে বনবিভাগের শতাধিক রোপণ করা অনেক গাছ।
সৈকতের ব্যবসায়ীরা জানান,এ বছরের মতো ভাঙনের তীব্রতা আর কখনো দেখিনি। ভাঙনের ফলে কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়াতে পর্যটকদের চলাচলে বিঘ্নিত হচ্ছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে একাধিক মাছের প্রজেক্ট এবং লুসাই পার্কের পুকুরসহ ভেঙে যাওয়ার আশংকা রয়েছে।
স্থানীয়রা জানান,এ সমুদ্র সৈকতে গত কয়েক বছরে ধরে ভাঙনে ও নিধনের শিকার হয়েছে হাজার হাজার ঝাউগাছ। এ বছরও বেড়িবাঁধের তীব্র ভাঙন দেখা দিচ্ছে আগের চেয়েও অনেক তীব্র। এই ভাঙন অব্যাহত থাকলে কয়েকদিনে বেড়িবাঁধ সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে। এতে হুমকির মুখে পড়বে পর্যটন শিল্প খ্যাত।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী