টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর পৌর মহিলা শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। মিছিলটি গোপালপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নারী কর্মী ও সমর্থক মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনী প্রচারণা চালানো গণতান্ত্রিক অধিকার। প্রচারণাকালে নারী কর্মীদের ওপর হামলা ও লাঞ্ছনা কেবল ন্যাক্কারজনক নয়, বরং এটি গণতন্ত্র ও মানবাধিকারের চরম লঙ্ঘন। বক্তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত সোমবার (২৬ জানুয়ারি) গোপালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. হুমায়ুন কবীরের নির্বাচনী প্রচারণাকালে নারী কর্মীদের ওপর হামলা ও লাঞ্ছনার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান