শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু
মাগুরার শালিখা উপজেলার শতখালী শাহী দরবার বর্তমান কেয়া ব্রিকস নামের একটি ইটভাটার ক্লিনের দেয়াল ধসে সালমান (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সালমান শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
শালিখা ফায়ার সার্ভিসের ইনচার্জ সঞ্জয় কুমার দেবনাথ জানান,দুপুর ১:৩০ টার দিকে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে ইটের নিচে চাপা পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সালমান প্রতিদিনের ন্যায় তার স্ত্রী ও ছেলে সহ ইটভাটায় শ্রমিকের কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ ক্লিনের একটি দেয়াল ভেঙে তার উপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহী দরবার বর্তমান কেয়া ব্রিকসের পরিচালক করিম মোল্লা জানান, প্রতিদিনের মত সালমান ও তার স্ত্রী,পুত্রসহ তিনজন পুড়া ইট বের করা কাজ করছিল। হঠাৎ ক্লিনের মাঝের ওয়াল ফাটল ধরে ধসে পড়ে স্ত্রী ও পুত্র সরে গেলেও সালমান সরে আসতে পারনি। পরে সালমান দেয়ালের নিচে চাপা পড়ে যায়। দ্রুত স্হানীয় লোকজন এগিয়ে আসে এবং শালিখা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড