ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১০-২০২৬ দুপুর ৪:২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মারুফ তালুকদার নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকরামকে বাড়িতে ডেকে নেওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে বাড়ির আঙিনায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনায় অভিযুক্ত মারুফ তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, হত্যাকাণ্ডের পর মারুফ নিজের শয়নকক্ষে অবস্থান করছিলেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গ্রেপ্তার মারুফ তালুকদার উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের খোশালপুর-গয়হাট্টা এলাকার বাসিন্দা। তাঁর বাবা নুর মোহাম্মদ তালুকদার এবং মা মিনা খাতুন। স্থানীয় সূত্রের দাবি, মারুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা। এ ছাড়া মারুফের বিরুদ্ধে একাধিক নারীকে বিয়ে করে তাঁদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মারুফ তালুকদারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে।

Aminur / Aminur

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়