ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪-১০-২০২৬ বিকাল ৭:৪৮

'রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ এ প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, জুড়ী উপজেলার আয়োজনে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (২৪ অক্টোবর)  সকালে এ উপলক্ষে একটি বিশাল র‍্যালি জুড়ী শিশু পার্ক থেকে  শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিশু পার্কে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি (তদন্ত ) আব্দুল মালিক-পিপিএম, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা: সমরজিৎ সিংহ প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বাংলাদেশ স্কাউটসের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 
র‍্যালি ও আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়। কোথাও পানি জমতে না দেওয়া, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

Aminur / Aminur

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১