ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি photo মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২৬ দুপুর ৪:৩৪

 চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় মিরসরাই উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সভাপতি পদে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি রাজিব মজুমদার এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ইমাম হোসেন নির্বাচিত হন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের অজয় কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোহনা টেলিভিশনের কামরুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিনের জাবেদ হোসাইন এবং দপ্তর সম্পাদক দৈনিক জনতার আবদুল মান্নান রানা, প্রচার সম্পাদক দৈনিক ভোরের ডাক এমদাদুল হক ভুঁইয়া।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদ উল্যাহ। এ সময় নির্বাচন কমিশনের দায়িত্বে আরও ছিলেন মিরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম এবং প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ সহ-অধ্যাপক সৈয়দা শামছুর নাহার।
নির্বাচন পরিদর্শন করেন হেডমাস্টার হেদায়েত উল্যাহ, মাসিক ব্ল্যাক আই সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী, মিরসরাই স্কুল মার্কেটের সভাপতি আবু জাফর, অধ্যাপক আখতারুজ্জামান ও বিএনপি নেতা শেখ আহমদ।
ভোটগ্রহণ শেষে নির্বাচন আহ্বায়ক মাহবুব পলাশের সভাপতিত্বে এবং ক্লাবের সদস্য বাবলু দের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যরা বক্তব্য দেন।
পরে নির্বাচনে বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেন নির্বাচন আহ্বায়ক কমিটির সদস্যরা।

Aminur / Aminur

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নওগাঁয় ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু

তাড়াশ প্রেসক্লাবের দি বার্ষিকী নির্বাচন সাব্বির সভাপতি ছানোয়ার সম্পাদক

পঞ্চগড়ে ধাক্কামারা ইউনিয়নে রাজস্বের অর্থ আত্মসাতের অভিযোগ আ,লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে