রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের নলপাথর এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণকাজ বন্ধের প্রতিবাদে পূর্বাচল রিজেন্ট টাউন নামের একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন ওই আবাসন প্রকল্পের প্রধান ফটকে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় পূর্বাচল রিজেন্ট টাউনের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এশিয়ান হাইওয়ে সড়কের নলপাথর এলাকাটি ঘনবসতিপূর্ণ। এ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ প্রতিদিন সড়কটি পারাপার হন। ছয় লেনের সড়ক হওয়ায় নিরাপদে পারাপার হওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে সড়ক পার হতে প্রায় দুই কিলোমিটার ঘুরে যেতে হয়। এতে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
তাঁরা আরও জানান, স্থানীয় মানুষের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে কয়েক দিন ধরে পূর্বাচল রিজেন্ট টাউন কর্তৃপক্ষ মামলা করে ও বিভিন্নভাবে নির্মাণকাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ তাঁদের।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের প্রত্যাশিত ফুটওভারব্রিজটির নির্মাণকাজ বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই জনস্বার্থে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
এদিকে, মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ কয়েকজন আবাসন প্রকল্পটির প্রধান ফটকে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন। তবে এ ঘটনায় আবাসন প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্য এবং প্রশাসনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Aminur / Aminur
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!
উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
নওগাঁয় ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু
তাড়াশ প্রেসক্লাবের দি বার্ষিকী নির্বাচন সাব্বির সভাপতি ছানোয়ার সম্পাদক