ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চেকপোস্টে ৩৬ কেজি গাঁজা জব্দ, আটক ১


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৮-১-২০২৬ দুপুর ১১:১৯

গোপালগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ চেকপোস্ট অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মো. কাওসার (২৮)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের নিলফা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর টুঙ্গিপাড়া ক্যাম্পের উদ্যোগে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়। চেকপোস্টে প্রায় ৩০ জন সেনাসদস্য অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে ঢাকা থেকে পিরোজপুরগামী ‘ওয়েলকাম এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদকের এই চালান উদ্ধার করা হয়।
আটক মো. কাওসার পিরোজপুর জেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ফজলুল শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ঢাকার গুলিস্তান এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিরোজপুরে নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত তল্লাশি ও টহল কার্যক্রম চলমান থাকবে। মাদক চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আটক ব্যক্তিকে জব্দকৃত মাদকসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টুঙ্গিপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

Aminur / Aminur

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস