শাকিবের প্রতিষ্ঠান থেকে গাড়ি উপহার পেলেন পরীমণির ছেলে
সদ্যই তিন বছরে পা রেখেছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। গত ১০ আগস্ট ছিল নায়িকাপুত্রের জন্মদিন। ছেলের জন্মদিনকে ঘিরে আয়োজনে কমতি রাখেননি পরীমণি। ঘরোয়াভাবেই নিজের পছন্দের মানুষদের নিয়ে পূণ্যর জন্মদিন পালন করছেন তিনি।
পরীর ছেলের জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে একটি গাড়ি পাঠিয়েছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক। শনিবার (১৭ আগস্ট) রিমার্ক থেকে পাওয়া পুণ্যর জন্মদিনের বিশেষ উপহারের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।
১ মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শাকিব খানের রিমার্ক-হারল্যান স্টোর থেকে আসা ‘হ্যাপি বার্থ ডে’ লেখা একটি বড় উপহারের বক্স খুলছেন পরীমণি। সেই বক্সে ছিল একটি লাল রঙের গাড়ি। জন্মদিনের উপহার পাওয়ার আনন্দে এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসেই নিজের বাড়িতে ঘুরে বেড়াতে শুরু করেন পরীপুত্র।
উল্লেখ্য, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পূণ্যর। শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর পরীমণি তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ওয়ান ম্যান আর্মি। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে অভিনেত্রীর সংসার।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ