‘আমাকে ছোট স্কার্ট পরিয়ে বসিয়ে রাখতেন বিবেক’
বলিউডে মি টু আন্দোলনকে কেন্দ্র করে ঝড় তুলেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। প্রভাবশালী অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন তিনি। যা নিয়ে কম জলঘোলা হয়নি। সেই আলোচনার রেশ না থামতেই পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন এইু অভিনেত্রী। তার দাবি, ‘চকোলেট’ ছবির সেটে সকলের সামনে খোলামেলা পোশাক পরে থাকতে বাধ্য করেছিলেন বিবেক।২০০৫ সালে শুটিং হওয়া সেই ছবির একটি দৃশ্যে ছোট স্কার্ট পরতে হয়েছিল তনুশ্রীকে। শুটিং-এর ফাঁকে মেকআপ ভ্যানে সেই খোলামেলা পোশাকের ওপরে একটি বড় কোট পরে বসেছিলেন তনুশ্রী। এতেই নাকি আপত্তি জানিয়েছিলেন বিবেক। দাবি করেছিলেন, শুটিং সেটে ক্যামেরার বাইরেও তাকে একই পোশাকেই থাকতে হবে!
সেই ঘটনার রেশ টেনে তনুশ্রী বলেন, শুটিং এর ফাঁকে শিল্পীরা ভ্যানে বিশ্রাম নেন। বিশেষ করে যখন ছোট পোশাক পরতে হয়। আমি ওই ছোট পোশাকের ওপরে লম্বা কোট পরে বসতাম। তখন পরিচালক বলতেন, ‘একটু পরেই শুটিং শুরু হবে। কোটটা খুলে ফেলো।’ পুরো শুটিংয়ের কলাকুশলীদের সামনে আমাকে ছোট স্কার্ট পরিয়ে বসিয়ে রাখতেন তিনি।
তনুশ্রী আরও জানান, বিবেক নাকি তার সঙ্গে বেশ কয়েকবার দুর্ব্যবহার করেছেন। এমনকি নানাভাবে হয়রানিও করেছেন। অভিনেত্রীর ভাষায় বলেন, ‘শুটিংয়ে পৌঁছাতে পাঁচ মিনিট দেরি হয়েছিল একদিন। এজন্য চিৎকার শুরু করেন বিবেক। বলতে থাকেন, আমি নাকি অপেশাদার। অথচ, আমি অন্য দিন শুটিং সেটে পৌঁছে দেখতাম, কিছুই শুরু হয়নি। কিন্তু এক দিন আমি মাত্র পাঁচ মিনিট দেরি করে পৌঁছেছিলাম বলে যা তা ব্যবহার করেছেন তিনি।’
Aminur / Aminur
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ