যে কারণে বলিউডের কোনো অনুষ্ঠানে যান না কঙ্গনা
কঙ্গনা রানাউত প্রায়ই আলোচনা থাকেন বিভিন্ন বিয়ে মন্তব্য এবং বক্তব্য প্রদান করে। আর সেসব চলে আসে সংবাদের শিরোনাম হয়ে। এ কারণে তাকে আলোচনা-সমালোচনার রানি বলা হয়। মাঝে মধ্যে নিজের ঘর, মানে বলিউড নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা রানাউত। এবার এই ইন্ডাস্ট্রির তারকাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন এ অভিনেত্রী। বলিউউ অভিনেতাদের ‘বোকা-মূর্খ’ বলে কটাক্ষ করেছেন কঙ্গনা।কিছুদিন আগে এক পডকাস্টে কঙ্গনা জানান, ‘এত বছর ধরে বলিউডের সঙ্গে যুক্ত থাকলেও একজন স্বাভাবিক মানুষের সঙ্গেও সাক্ষাৎ হয়নি তার’। কঙ্গনা আরও বলেন, ‘আমি ঠিক বলিউডের সঙ্গে মানানসই নই। বলিউডের লোকজনের সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। ওরা শুধু নিজেদের নিয়ে ভাবে। সবাই বোকা ও মূর্খ।’সিনেমার শুটিং প্রসঙ্গ টেনে কঙ্গনা বলেন, ‘শুটিং না চললে এরা সকালে উঠে শরীরচর্চা করে, দুপুরে ঘুমায়, ঘুম থেকে উঠে টেলিভিশনে কিছু দেখে, আবার রাতে ঘুমিয়ে পড়ে। এইটুকুই! এরা ফড়িঙের মতো। এদের মাথা একেবারেই ফাঁপা। এই ধরনের মানুষের সঙ্গে তুমি কীভাবে বন্ধুত্ব করবে। ওরা জানেই না, কোথায় কী ঘটছে। বলিউডে একটা ভদ্র মানুষ খুঁজে পেলে আমি সত্যিই আশ্চর্য হতাম।’
কঙ্গনার রানাউত দাবি করে বলেন, ‘বলিউডের অভিনেত্রীরা একত্রিত হলে, নিজেদের মধ্যে শুধুই সাজগোজ, দামি পোশাক নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে পরচর্চা করতে ভুল করে না’। এ জন্যই নাকি বলিউডের পার্টি বা অন্য অনুষ্ঠান এড়িয়ে চলেন এ আলোচিত সংসদ সদস্য ও অভিনেত্রী। বর্তমানে কঙ্গনা তার মুক্তির মিছিলে থাকা সিনেমা ‘ইমার্জেন্সি’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি তিনিই নির্মাণ করেছেন। এতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে তাকে রূপদান করে দেখা যাবে। আসছে ৬ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
Aminur / Aminur
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ