ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রক্ত দিয়ে প্রতিষ্ঠিত মানুষের আশা পূরণের এ সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকরঃ রেলপথ উপদেষ্টা


এম. শাহজাহান photo এম. শাহজাহান
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ৩:১৭

রক্ত দিয়ে প্রতিষ্ঠিত, মানুষের আশা আকাঙ্খা পূরণের এ সরকার রেলের ব্যয় সংকোচনে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রেল ভবনে সোমবার রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অতীতের যেকোন সরকারের চেয়ে বর্তমান সরকারের ম্যান্ডেট অনেক শক্ত। অতীতের দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে মানুষ বিক্ষুব্ধ হয়েছে, ছাত্র জনতা মাঠে নেমেছে, জীবন দিয়ে জণগনের প্রত্যাশা পূরণের জন্য এ সরকার প্রতিষ্ঠা করেছে। জনগণ পরিবর্তন চায় বলেই ছাত্রদের আন্দোলনে সমর্থন দিয়েছে। এ সরকারের নিকট জনগণের প্রত্যাশা অনেক। এ সরকার ব্যর্থ হলে তার পরিণতি অত্যন্ত খারাপ হবে বলে তিনি মন্তব্য করেন।

পরিবর্তিত পরিস্থিতিতে রেলের ব্যয় সংকোচন করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি নির্ধারিত সময়ে ট্রেন চলাচল মনিটরিং, টিকিট কালোবাজারি প্রতিরোধ ও রেলের জমি অবৈধ দখলমুক্ত করতে পৃথক পৃথক তিনটি টাস্কফোর্স গঠনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। স্টেশনের কাউন্টার হতে যাত্রীরা যেন সহজে টিকিট পেতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। কর্মকর্তাদের স্তূতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতার সাথে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সাথে অনৈতিক কার্যকলাপের বিষয়ে সতর্ক হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জনগণ পরিবর্তন চেয়েছে বলেই ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছে। পরিবর্তন চেয়েছে বলেই ছাত্ররা বুকের রক্ত ঢেলে দিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠা করেছে। এই পরিবর্তন বোঝার চেষ্টা করুন।সভায় রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে  ও রেলপথ পরিদর্শণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিচিতি সভা শেষে উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন ও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এমএসএম / এমএসএম

জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: এ্যানি

চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার