ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান উপদেষ্টা এম সাখাওয়াতের


এম. শাহজাহান photo এম. শাহজাহান
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ৪:১৯

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন,’বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সার্বিক কাজের প্রক্রিয়ায় আরো দ্রুততা আনতে হবে, একাজে সকলের সহযোগিতা লাগবে। পাটের হারানো ঐতিহ্য পুনর্জাগরণে আন্তরিক হয়ে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা পেলে এ খাতের উন্নতি হবে।’

সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থা প্রধানদের সাথে মতবিনিময়কালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.)ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

বস্ত্র ও পাটের উন্নয়ন এবং পাটের ব্যবহার বৃদ্ধিতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা নিয়ে বক্তব্য করেন।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঈনুল ইসলাম, অতি. সচিব তসলিমা কানিজ নাহিদা, অতি. সচিব সুব্রত শিকদার, বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান ফারুক আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান বিগ্রে. জেনারেল মোঃ জিয়াউল হক, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মাহমুদ হোসেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ আনওয়ার হোসেন, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৪০

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ল, চাপে ভোক্তা

আট বিভাগেই বৃষ্টির আভাস

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির

‘চাঁদা দেব না’ বলায় বাসায় ঢুকে যুবককে গুলি, গুলিবিদ্ধ ঢামেকে ভর্তি

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

উত্তরখানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৮

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বিমান চলাচলকে বিলাসিতা নয়, প্রয়োজন হিসেবে দেখতে হবে