বরুণকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হন শ্রদ্ধা
স্ত্রী’-এর মতোই সাফল্যের মুখ দেখছে ‘স্ত্রী ২’ সিনেমাটি। দু’টি ছবিতেই রাজকুমার রাওয়ের পাশাপাশি শ্রদ্ধা কপূরের অভিনয় মন কেড়েছে দর্শকের। দীর্ঘদিন পর পর্দায় দেখা যাচ্ছে শক্তি-কন্যাকে। এরই মধ্যে একটি সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে এক গোপন তথ্য ফাঁস করেছেন শ্রদ্ধা। জানিয়েছেন, এক সময় বলিউডেরই এক তারকাকে প্রেম নিবেদন করেছিলেন তিনি। তবে সেই প্রেম নিবেদনে ইতিবাচক সাড়া পাননি।‘স্ত্রী ২’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে বরুণ ধাওয়ানকে দেখেছেন দর্শক। অনেকেই হয়তো জানেন না, শ্রদ্ধা এবং বরুণ আসলে বাল্যবন্ধু। অল্প বয়সে নাকি বরুণকেই প্রেম নিবেদন করেছিলেন শ্রদ্ধা! কিন্তু বরুণ অভিনেত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
শ্রদ্ধা বলেন, ‘ছোটবেলায় বরুণকে আমি পছন্দ করতাম। একবার আমাদের বাবার শুটিংয়ে গিয়েছিলাম। সেখানেই পাহাড়ের উপর ওকে আমি প্রেম নিবেদন করি। কিন্তু বরুণ তখন রাজি হয়নি। এর নেপথ্য কারণও খোলসা করেছেন শ্রদ্ধা। তিনি বলেন, প্রেমের প্রস্তাব শুনেই সে বলে, ‘আমি মেয়েদের পছন্দ করি না’ তার পরেই বরুণ দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। এর আগে ‘এবিসিডি ২’ এবং ‘স্ট্রিট ডান্সার থ্রি ডি’ ছবিতে বরুণের সঙ্গে শ্রদ্ধার জুটি মন কেড়েছিল দর্শকের। ‘স্ত্রী ২’ ছবিতেও দু’জনের রসায়ন পরবর্তী সিক্যুয়েলে চমক হতে পারে বলে মনে করছেন অনুরাগীরা। এরই মধ্যে বরুণকে অভিনেত্রীর প্রেম নিবেদনের ঘটনা নতুন মাত্রা যোগ করছে। যে গল্প অনুরাগীদেরও বেশ পছন্দ হয়েছে।
Aminur / Aminur
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ