‘আমি তো ওনার বউ লাগি না’, ব্যারিস্টার সুমন প্রসঙ্গে পিয়া জান্নাতুল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সব এমপি-মন্ত্রী ও দলীয় নেতাকর্মীও আড়ালে চলে যান। গা ঢাকা দেন আলোচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এখন পর্যন্ত অনেকের খোঁজ পাওয়া গেলেও ব্যারিস্টার সুমনের খোঁজ মেলেনি।তিনি কোথায় আছেন তাও জানা যায়নি। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ রয়েছে।
এ অবস্থায় ব্যারিস্টার সুমনের অবস্থান সম্পর্কে জানার জন্য তার চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের সঙ্গে সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হয়। এ ব্যাপারে এই অভিনেত্রী বলেন, বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না।
পিয়া জান্নাতুল বলেন, ‘আমি তো আর উনার (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে উনার সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি, তাহলে কি আপনাকে বলব? এতটুকু তো আপনার বোঝা উচিত।’
তিনি আরও বলেন, ‘কীভাবে জানব আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কী করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন, বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কেননা, তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি।’
বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন ব্যারিস্টার সুমন। প্রায়ই সরকারের সমালোচনাও শোনা যেত তার কন্ঠে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন তিনি।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ