আইভি রহমানের সমাধিতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন
২১ আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে মঙ্গলবার (২৪ আগস্ট) শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন, ২১ আগস্টের ঘাতকদের বাংলার মাটিতেই বিচার হবে। জাতির পিতাকে সপরিবারে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করে ঘাতকরা। খুনিরা ভেবেছিল দেশকে পাকিস্তান বানাবে কিন্তু পারেনি। বঙ্গবন্ধুবিহীন দেশকে তার কন্যা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষে পরিচালিত করছেন, ঘাতকরা তাকেও নিশানা করে ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায়। আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
তিনি আরো বলেন, ২১ আগস্ট বিএনপি-জামায়াত দেশবিরোধী মহাপরিকল্পনা করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তবে তারা সফল হয়নি। বিএনপি-জামায়াতের অরাজকতার কথা এ দেশের মানুষ কখনো ভোলেনি। দেশবিরোধী ষড়যন্ত্র ও নানা বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধুর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তার দৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভাল থাকবে, বাংলাদেশের মানুষ নিরাপদে ও শান্তিতে থাকবে।
এ সময় মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন