ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রকাশ্যে ধর্ষণের হুমকির পর ক্ষোভ প্রকাশ মিমির


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২৪ বিকাল ৫:২৩

আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে নারীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি। এরই মধ্যে এক স্ট্যাটাসে এই অভিনেত্রী বলেন, নারীদের রাতে দ্রুত ঘরে ফিরতে না বলে পুরুষদের ফিরতে বলুন। যদি তাদের কারণেই একজন নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্নে ওঠে। 

ধর্ষক ও হত্যাকারীরের বিচারের দাবিতে এমন সরব হওয়ার পরেই প্রকাশ্যে ধর্ষণের হুমকি পেলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই বিষয়টাকে সামনে এনে প্রতিবাদ জানিয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ধর্ষণের হুমকি দেওয়ার একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্ষোভ, হতাশা প্রকাশ করেছেন মিমি। হুমকি দেওয়া সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘মিমি শুধু একটা মেয়ে বলে তার জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না। আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কী করতিস? মিমির পরিবারকেও ১০ লাখ টাকা দিতিস নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি দিয়ে দেব ১০ লাখ ওর পরিবারকে। সেই পোস্ট শেয়ার করে মিমি লিখেছেন, ‘আর আমরা একজন মহিলার জন্যই ন্যায় বিচার চাইছি, তাই না? এরা অনেকের মধ্যে কিছুজন। এখন ধর্ষণের হুমকিকে নর্মলাইজ করে ফেলেছে এই বিষাক্ত পুরুষ সমাজ। একই সঙ্গে ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছে যে তারা নাকি মেয়েদের পাশে আছেন! এটা কোন শিক্ষার পরিচয়?’

 

Aminur / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...