ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শিশুদের প্রতি আমাদের আরো বেশি যত্নবান হতে হবে: হরেকৃষ্ণ অধিকারী


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২১-৮-২০২৪ বিকাল ৭:৪৮

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের প্রতি আমাদের আরো বেশি যত্নবান হতে হবে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের কান্ডারি হবে। 

এজন্য তাদের পিছনে সময় দিতে হবে। তাদের কথা ও কাজের প্রতি গুরুত্ব দিতে হবে। তাদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিতে হবে। আর এজন্য প্রাথমিক স্তর থেকেই তাদের তৈরি করতে হবে । আজ বুধবার দুপুরে খাটর রামানন্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানুল হক, উপজেলা ছাত্র সমন্বয়ক নাসিম হাসান। এর আগে শালিখা উপজেলার বিশটি প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে পরিণত করতে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ব্যাডমিন্টন সেট, ক্যারাম, টিফিন বক্স, জ্যামিতি বক্স, ইউনিফর্ম, স্কুল ব্যাগ, পানির পট, খাতা-কলম, পেনড্রাইভ, রাউটার, সাউন্ড বক্স , অলিম্পিয়াডের বিভিন্ন সরঞ্জামসহ নানাবিধ শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় এবং ১০২ প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ ও ২০ পটি প্রাথমিক বিদ্যালয়ে ফুলবাগান নির্মাণের লক্ষ্যে ফুলের চারা রোপন করা হয়।

T.A.S / T.A.S

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা