সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা
মাদারীপুর জেলার শিবচর পদ্মা-আড়িয়াল খাঁ নদ-নদী বেস্টিত এই উপজেলা বিভিন্ন ইউনিয়নে দিগন্তজুড়ে এখন সরিষার হলুদ ফুলের সমারোহ। সকালের শিশিরভেজা কুয়াশা আর মৌমাছির গুঞ্জনে সরিষা ক্ষেতগুলো হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। এই দৃশ্য দেখে বাম্পার ফলনের আশায় খুশি কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় চার হাজার পঁচিশ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। যার লক্ষ্যমাত্রা পাঁচ হাজার সাত শত আট মেট্রিক টন। যা আগের বছরের তুলনায় বেশি। বারি-১৪, ১৭, ১৮, ও বিনা-৯ জাতের সরিষা আবাদ করা হয়েছে। এর মধ্যে উচ্চ ফলন ও রোগ প্রতিরোধ ক্ষমতা থাকায় বারি-১৪ জাত বেশি জনপ্রিয়।
কাদিরপুর ইউনিয়নের কৃষক ইকবাল হোসেন জানান, এবার আমি "চার-পাঁচ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। সরিষার ফুল ভালো ফুটেছে। কয়েক দিন ধরে ঘন কুয়াশা পড়ছে। কুয়াশার কারণে সরিষার ফুলে কিছু সমস্যা হতে পারে। তবে ঝড়-বৃষ্টি না হলে আশা করি ভালো ফলন ঘরে তুলতে পারব।
চরজানাজাত ইউনিয়নের কৃষক দেলোয়ার মোল্লা বলেন,আমি কয়েক বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। এখন পর্যন্ত ফলন বেশ ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আশা করছি সরিষার ফলন ঘরে তুলতে পারব।
শিবচরের বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, দ্বিতীয় খন্ড, নিলখী, কুতুবপুর, কাদিরপুর, কাঁঠালবাড়ি, শিরুয়াইল, দত্তপাড়া ও চরজানাজাত ইউনিয়নের চরাঞ্চলের মাঠজুড়ে সরিষার ফুলে ছেয়ে গেছে। কৃষকদের মতে, আবহাওয়া অনুকূলে থাকলে এবার ফলন ভালো হবে। সরিষা চাষে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং পরবর্তী ফসলে সার ও কীটনাশকের ব্যবহার কম লাগে।
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এবং উন্নত জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এতে করে চলতি মৌসুমে ভালো ফলনের আশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ