কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
জয়পুরহাটের কালাইয়ে জমি বিক্রির বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় মো. আনোয়ার হোসেন ওরফে নিশি ও মো. রাজুসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কালাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. জাকারিয়া। তবে অভিযুক্ত নিশির দাবি, জমি বিক্রির বকেয়া টাকা আদায়ের জন্য তিনি জাকারিয়ার কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছেন।
গত ২ নভেম্বর রাতে উপজেলার শিমরাল-কাসিপুর সড়কের হারাবতী নদীর ওপর সেতুতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জাকারিয়া উপজেলার বিনাইল গ্রামের বাসিন্দা। তাঁর পূর্বপরিচিত আনোয়ার হোসেন ওরফে নিশি ঘটনার দিন রাত আনুমানিক ৯টার দিকে তাঁকে ফোন করে প্রয়োজনীয় কাজে মামার বাড়িতে যাওয়ার কথা বলে সঙ্গে নিতে চান। প্রথমে রাজি না হলেও পরে নিশি বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে তিনি বের হন। এরপর মোটরসাইকেলে করে তাঁরা রওনা দেন।
অভিযোগে বলা হয়, রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে হারাবতী নদীর ওপর সেতুতে পৌঁছালে সেখানে আগে থেকে রাজুসহ অজ্ঞাতনামা দুই-তিনজন অবস্থান করছিলেন। এ সময় নিশি ও রাজু ধারালো চাকু দেখিয়ে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করেন। পরে চার-পাঁচটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক তাঁর স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেন জাকারিয়া। এসব স্ট্যাম্প ব্যবহার করে ভবিষ্যতে তাঁকে হয়রানি বা ক্ষতিগ্রস্ত করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জাকারিয়ার স্ত্রী জানান, তাঁর স্বামী রাতে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর দুর্গাপুর গ্রামের নিশি এসে তাঁকে ডেকে নিয়ে যান। প্রায় দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে বাড়িতে ফিরে জাকারিয়া তাঁকে জানান, চাকু ধরে তাঁর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে। ওই রাতেই তিনি কালাই থানায় যান।
বিনাইল গ্রামের শফিকুল ইসলাম বলেন, রাত ১১টার দিকে জাকারিয়া কাঁদতে কাঁদতে তাঁদের কাছে এসে জানান, নিশি তাঁর পেটে চাকু ধরে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছেন।
উদয়পুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সিরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, রাত আনুমানিক ৯টার দিকে আনোয়ার হোসেন নিশি জাকারিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তখন তাঁরা কয়েকজন বাড়ির পাশে বসে গল্প করছিলেন। প্রায় এক ঘণ্টা পর জাকারিয়া তাঁদের সামনে কাঁদতে কাঁদতে এসে জানান, নিশিসহ কয়েকজন মিলে শিমরাল-কাসিপুর বড় সেতুতে তাঁর পেটে চাকু ধরে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছেন।
অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন ওরফে নিশি বলেন, ‘আমি জাকারিয়ার কাছে জমি বিক্রি করেছি। জমির অর্ধেক টাকা বাকি রেখেই তাঁকে রেজিস্ট্রি করে দলিল করে দিয়েছি। বহুবার বাকি টাকা চেয়েও পাইনি। পাওনা টাকার কোনো কাগজপত্র আমার কাছে না থাকায় তাঁর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছি।’
অভিযুক্ত রাজু বলেন, ‘জাকারিয়া ও আমি বন্ধু। আমরা আলুর ব্যবসা করি, আমিও আলুর ব্যবসার সঙ্গে জড়িত। নিশি রাতের বেলা আমাকে একটি কাজ আছে বলে ডেকে নিয়ে যান। সেখানে গিয়ে দেখি, জাকারিয়া ও নিশি সেতুর সামনে দাঁড়িয়ে আছেন। নিশি আমাকে বলেন, জাকারিয়ার কাছে জমি বিক্রির টাকা পান এবং সেই টাকা আদায়ের জন্য তাঁর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছেন।’
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার