ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৪-১১-২০২৬ বিকাল ৫:৫৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও  তাদের অংগ-সহযোগী সংগঠনের সাধারণ  কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।  জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছেন। গত দুইদিন ধরে ধরে দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে বাগেরহাটবাসীকে জানান দিচ্ছেন। প্রধানমন্ত্রীকে দেখতে নেতাকর্মী সমর্থক মহাসড়কের দুপাশের রাস্তায় অবস্থান নেবেন বলে জানিয়েছেন এখানের বিএনপি নেতারা। প্রধানমন্ত্রী  তারেক রহমান  বৃহস্পতিবার (৫ নভেম্বর)  মোংলা থেকে সড়ক পথে বেলা পৌনে একটায় বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত করতে আসার কথা রয়েছে। মাজার জিয়ারতশেষে তিনি  সড়ক পথে খুলনার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। এর আগে তিনি  ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলা বন্দরে পৌছে সরকারি নানা অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সফল করতে বাগেরহাটের প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ রাসেল বলেন, বিএনপি এক বছরও হয়নি ক্ষমতায় এসেছে। এরমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাস আগে মোংলা পরিদর্শন করে গেছেন। তিনি আবারো মোংলায় সরকারি সফরে আসছেন সে সময়ে তিনি বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত করারও ইচ্ছা পোষণ করেছেন। তার এই আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের দারুণ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বাগেরহাট সদর উপজেলার উপর দিয়ে তিনি যখন সড়ক পথে যাবেন সে সময়ে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে। বাগেরহাটের বেকার যুবকদের কর্মসংস্থান করতে প্রধানমন্ত্রী নানা উদ্যোগ নেবেন সেই প্রত্যাশা করি। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন, বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে গত দুইদিন ধরে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন বাগেরহাট শহর ও মাজার মোড়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে।  বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা দারুণ উজ্জীবিত ও আনন্দিত। তার আগমনকে সামনে রেখে নানা প্রস্তুতি নেয়া হয়েছে। সড়ক পথে আসবেন প্রধানমন্ত্রী। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাট সফর করবেন। মোংলা বন্দরে অনুষ্ঠান শেষে হযরত খানজাহান আলী (রহ.) মাজার পরিদর্শন ও দোয়া করবেন। এরপর তিনি খুলনার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন। তার আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সড়কগুলো সংষ্কার করে শোভাবর্ধন করা হয়েছে। তার এই সফর সুশৃঙ্খলভাবে করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় প্রশাসন প্রস্তুতি গ্রহণ করেছে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান