গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
নাটোরের গুরুদাসপুরে আফজাল হোসেন (৫৮) নামে এক কৃষকের বসতবাড়িতে পরপর সাতবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বারবার রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি। সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চরপিপলা গ্রামে সর্বশেষ এই ঘটনা ঘটে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে কৃষক আফজালের ছেলে বেলাল হোসেন (২৯) গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কৃষক আফজাল ওই গ্রামের আছের শাহের ছেলে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯ বছর পূর্বে চরপিপলা মাঠে ৬ শতক জমি কেনেন আফজাল। ক্রয়কৃত ওই জমিতে বসবাসের জন্য তিনি টিনের ঘর নির্মাণ করেন। কিন্তু সেখানে বাড়ি তৈরির পর থেকেই শত্রুতার জেরে মাঝে মাঝেই তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা। স্ত্রী-সন্তানসহ আট সদস্যের পরিবার নিয়ে চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন তিনি। তবে কে বা কারা বারবার এই অগ্নিকাণ্ড ঘটাচ্ছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি তাঁরা। বারবার প্রাণে বেঁচে গেলেও ধারাবাহিকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ে নিঃস্ব হচ্ছেন কৃষক আফজাল।
আফজাল ও তাঁর স্ত্রী হাজেরা বেগম বলেন, ‘আমরা পরের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে কোনোমতে সংসার চালাই। কিন্তু বাড়ির জমি কেনার পর থেকেই আমাদের ওপর নানাভাবে অত্যাচার চালানো হচ্ছে। বিশেষ করে শয়নকক্ষে ও খড়ের গাদায় এ নিয়ে সাতবার আগুন দেওয়া হলো। আমাদের মেরে ফেলার চক্রান্ত চলছে। সরকার ও প্রশাসনের কাছে আমাদের একটাই আকুল দাবি—আমরা নিরাপত্তার সাথে বাঁচতে চাই।’
খুবজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুন্নাফ মোল্লা জানান, নিরীহ কৃষক আফজালের বাড়িতে ইতিপূর্বেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন; বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
গুরুদাসপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিয়াজুল হাসান জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার