ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ


নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি photo নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৬ বিকাল ৫:৭

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মাধবপুর ও গালিমপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার বিরুদ্ধে দুষ্কৃতকারীদের হীন চক্রান্ত, ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে মাদ্রাসার সুনাম, ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখা এবং মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।

মাওলানা জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি মো. লাল মিয়া তালুকদার, মাদ্রাসার লন্ডনস্থ উন্নয়ন কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী নুনু মিয়া, সাবেক অ্যাডহক কমিটির সভাপতি গোলাম মোস্তফা, উসমান গণী আল-আমীন রৌশন তালুকদার, সাবেক অভিভাবক সদস্য মো. তজমুল মিয়া, হাবিবুল বাশার, মো. নানু মিয়া, তয়ফুর মিয়া, মো. ধন মিয়া, মো. হিরন মিয়া, ফুল মিয়া, সাহেদ মিয়া, রেজাউল করিম, জাফরুল মিয়া, মইনুল ইসলাম, মাওলানা মোস্তফা মিয়া, জুনাব আলী ও আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার কিংবা মিথ্যা তথ্য ছড়িয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়। মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে মাদ্রাসার বিরুদ্ধে যেকোনো অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে। মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ ও সুনাম রক্ষায় এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী এবং সচেতন মহলের সহযোগিতা একান্ত প্রয়োজন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান