বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
মৌলভীবাজারের বড়লেখায় চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত ও ভ্যালি কার্যকরি পরিষদ এবং কেন্দ্রিয় পরিষদের আসন্ন নির্বাচনের সমন্বয়ক বিভাগীয় শ্রম দপ্তরের (ঢাকা) উপ-পরিচালক মো. খোরশেদ আলম উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, চা বাগানগুলোর ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন।
বড়লেখায় ১৮ টি চা বাগানে আগামি ২৮ নভেম্বর পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রিয় কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ১৮ চা বাগানের মোট ভোটার সংখ্যা প্রায় ৪ হাজার।
মঙ্গলবার বিকেলে উপজেলা সেমিনার কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।
সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমিনুল হক, অহিদাবাদ চা বাগানের ম্যানেজার আলী আসকর, রহমানীয় চা বাগানের ম্যানেজার রফিকুল আলম, সাবাজপুর চা বাগানের ম্যানেজার নাহিদ ফেরদৌস চৌধুরী, বাহাদুরপুর চা বাগানের ম্যানেজার এসএম ইকরামুল কবির, পাল্লাথল চা বাগানের ম্যানেজার নজরুল ইসলাম, মো. সাঈদুজ্জামান, কেরামতনগর চা বাগান ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাছুম প্রমুখ।
প্রস্তুতি সভায় নির্বাচনের সমন্বয়ক বিভাগীয় শ্রম দপ্তরের (ঢাকা) উপ-পরিচালক মো. খোরশেদ আলম বলেন, দীর্ঘ প্রায় ৮ বছর পর চা শ্রমিকদের পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রিয় কার্যকরি পরিষদের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উৎসবমূখর, স্বতঃস্ফুর্ত, নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন সবধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীতে ২৭ তম নবীন বরন অনুষ্ঠিত