ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৪-১১-২০২৬ বিকাল ৫:৪
নওগাঁর আত্রাইয়ে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান করা হয়েছে। ​বুধবার (৪ নভেম্বর) উপজেলার ক্যাশবপাড়া নূরানী মডেল মাদ্রাসা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কুরআন শরীফ তুলে দিয়ে এই সবক প্রদান করা হয়। ​ইসলামিক ফাউন্ডেশন আত্রাই উপজেলার ফিল্ড সুপার ভাইজার আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনিরুজ্জামান। ​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোনিরুজ্জামান বলেন, ​নৈতিকতা সম্পন্ন আদর্শ নাগরিক গঠনে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। কোমলমতি শিশুদের বাল্যকাল থেকেই কুরআন শিক্ষার আলোয় আলোকিত করতে পারলে সমাজে অপরাধ প্রবণতা দূর হবে। সরকার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ​তিনি শিক্ষার্থীদের এই শিক্ষা নিয়মিত চর্চা করা এবং দৈনন্দিন জীবনে প্রয়োগ করার আহ্বান জানান। ​অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন
আহসান গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম, আত্রাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এবাদুর রহমান প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আবুল হোসেন, হাফেজ আব্দুর রাজ্জাক, স্থানীয় ব্যক্তি খয়বর আলী ও আব্দুল জলিল, কেন্দ্র শিক্ষক মুফতি মহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শুটকিগাছা বাজার মসজিদ, ক্যাশবপাড়া উত্তরপাড়া মসজিদ এবং ক্যাশবপাড়া পশ্চিমপাড়া মসজিদ কেন্দ্রের ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান করেন আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান। ​অনুষ্ঠান শেষে কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন