ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২৬ বিকাল ৫:৫০

পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মো. মনিরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।
সভায় কলেজের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. এনায়েত হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কলেজের উত্থাপিত দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ এবং শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখার জোরালো আশ্বাস দেন।
তিনি আরও বলেন, “বিগত সরকার শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা ধরনের টালবাহানা করেছে। বর্তমান সরকার শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টি ও শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনের বাংলাদেশকে সঠিক নেতৃত্বের মাধ্যমে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াস উদ্দিন এবং বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান