মানিকগঞ্জে রিতার বাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে ছালেক হোসেন (৪০) নামে আওয়ামীলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ঝিটকা বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ছালেক হোসেন গোপীনাথপুর গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামের কাইয়ুম মাতব্বরের ছেলে। সে হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। বুধবার) দুপুরে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সাবেক সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়ার মাহফিল অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মারধর ও আফরোজা খান রিতার বাড়ি ঘর ভাংচুর করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।
এ ঘটনায় প্রায় আড়াই বছর পর ২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন খান দুলাল। এতে সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ছালেক হোসেনকে গ্রেফতার করা হয়।
হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন জানান, গ্রেফতার আসামীকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এই মামলার অন্য আসামীদের গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড