ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৩১-১২-২০২৫ দুপুর ৪:২৪

মৎস্য ও শস্য ভান্ডার নামে খ্যাত দেশের সর্ববৃহৎ চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় একমাত্র প্রধান ফসল বোরো ধান। বন্যার পানিতে তলিয়ে থাকা এ উপজেলার বিস্তৃত ফসলের জমিগুলো জেগে উঠেছে। অতীতের হিসাব অনুযায়ী শস্য ভান্ডারের এই উপজেলার কৃষকদের বীজতলা তৈরি, বীজতলায় পানি সেচ কিংবা বোরো ধান রোপণের জন্য জমি প্রস্তুতে ব্যস্ত থাকার কথা। কিন্তু এ বছর দীর্ঘ এবং অসময়ের বন্যার কারণে ছোট বড় মাঠগুলোতে উজান থেকে  ভেসে আসা অবাঞ্ছিত আগাছা ও কচুরিপানা কৃষি জমিতে জমে থাকার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে এই উপজেলার পাঁচ হাজার হেক্টর জমির বোরো ধান চাষ ও বীজতলা তৈরি।

জমি প্রস্তুত তো দূরের কথা কচুরিপানা পরিষ্কারে দিশেহারা এই উপজেলার অনেক কৃষক।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা, বজরাহার, চৌগ্রাম সিংড়া পৌর এলাকার উত্তর ও দক্ষিণ দমদমা হিয়ালা বিল, ডাহিয়া, পাঁড়িল, কাউয়াটিকরি, বেড়াবাড়ি, গাড়াবাড়ি, সরিষাবাড়ী, সাঁতপুকুরিয়াসহ বিভিন্ন এলাকার জমিগুলোতে জমে আছে কচুরিপানা।

সিংড়া উপজেলার ছোট বড় খালগুলো বর্ষার শুরু থেকে বাঁশের বানা দিয়ে বেড়া দেয়ার কারণে কচুরিপানার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

এ বছর কচুরিপানা ভয়াবহ আকার ধারণ করেছে। যেসব জমিতে হালকা কচুরিপানা রয়েছে সেগুলো পরিষ্কার করতে ৫ হাজার টাকা এবং বেশি কচুরিপানা জমে থাকা জমিগুলো পরিষ্কার করতে ১২ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হচ্ছে।

তাই কৃষকরা ব্যয়ের কথা চিন্তা করে অনেকে এ বছর বোরো ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। উপজেলার হিয়ালা বিলের অন্তত ২০০ হেক্টর জমি এবার অনাবাদি থাকবে কচুরিপানার কারণে। ওই জমিগুলোতে যে পরিমাণ কচুরিপানা আটকে গেছে তা পরিষ্কার করা সম্ভব নয়। কচুরিপানা দ্রুত পরিষ্কার করার জন্য কৃষকরা জমিতে বিভিন্ন ধরনের কীটনাশক ও বিষ প্রয়োগ করছে এতে কোন ধরনের উপকার আসছে না শুধু অর্থের ব্যয় ছাড়া।

উপজেলা কৃষি বিভাগ জানায়, এ বছর ৫ হাজার হেক্টর জমিতে কচুরিপানা জমে আছে। যা পরিষ্কার করতে জমি ভেদে ৫ থেকে ১০ হাজার টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে।

প্রতিবছর সিংড়া উপজেলার মাঠগুলোতে বর্ষাকালে যে পরিমাণ কচুরিপানা ও আগাছা জন্ম নিচ্ছে তা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে পুরো বিল কচুরিপানা গ্রাস করে নেবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক