শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন, পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় দেশব্যাপী শুরু হতে যাওয়া পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিটি নির্দেশনা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে। এসব নির্দেশনাকে দায়িত্ব ও এক ধরনের যুদ্ধ হিসেবে মনে করে দেশপ্রেমের চেতনায় কাজ করতে হবে।
শুক্রবার সকালে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে আয়োজিত মশক নিধন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শুধু পৌরসভা নয়, নগরবাসীকেও পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশা নিয়ন্ত্রণে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝারু, সদস্য বাদশা মিয়া কাজল এবং যুবদল নেতা মোবারক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী বলেন, “আমরা একজন কর্মদীপ্ত সংসদ সদস্য পেয়েছি। সারা দেশে যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হতে যাচ্ছে, আমাদের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী তা প্রায় ১৫ দিন আগেই শুরু করেছেন।”
তিনি জানান, শুধু পরিচ্ছন্নতা অভিযানই নয়, মানুষ যেন রাস্তাঘাট বা পাহাড়ি ছড়ায় পলিথিন বর্জ্য না ফেলে সে বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। পাশাপাশি পলিথিন বর্জ্য সংরক্ষণের জন্য ঘরে ঘরে বারবার ব্যবহারযোগ্য ব্যাগও বিতরণ করা হচ্ছে।
উল্লেখ্য, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নির্বাচনে বিজয়ের পরদিনই নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রমে অংশ নেন। পরে গত ২৭ ফেব্রুয়ারি থেকে পাহাড়ি ছড়া, খাল ও সড়ক থেকে পলিথিন বর্জ্য অপসারণ কর্মসূচি শুরু করেন। এছাড়া বিভিন্ন পর্যটন স্পটে তিন ধরনের বর্জ্য পৃথকভাবে ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied