লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
‘‘যুব ঐক্য প্রগতি ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে শুক্রবার (৩০ অক্টোবার) বিকেলে লাকসাম পৌরসভা সংলগ্ন যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্র্ষিকী , বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি লাকসাম পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
লাকসাম উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি আলহাজ্ব মজির আহম্মদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী মোশারফ হোসেন মুশু, মাহবুবুর রহমান মানিক, পৌরসভা যুবদলের আহবায়ক মাহবুবুল হক মনু সহ লাকসাম উপজেলা ও পৌরসভা যুবদলসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লাকসাম পৌরসভা ও উপজেলায় যুবদল একটি সুংগঠিত একটি দল। যুবদলের ৪৮তমপ্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে জানাই শুভেচ্ছা। আগামী স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে আনবেন তো। আমাদের প্রধানমন্ত্রী এক্সপ্রেস লাইন করতে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেন হতে যাচ্ছে। লাকসাম একটি বৃহত্তর জংশন। লাকসাম বৃহত্তর রেলওয়ে জংশন। ঢাকা থেকে চট্টগ্রাম ২ ঘন্টায় নিবে যাবে আপনাদেরকে। তাই জনগন ঐক্যবদ্ধ ভাবে বিএনপির হাতকে শক্তিশালী করবেন।
এমএসএম / এমএসএম
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার