রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের নিয়মতান্ত্রিক নৈমিত্তিক ছুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি বিভ্রান্তিকর সংবাদকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। দৈনিক কালবেলার স্থানীয় প্রতিনিধির বরাতে প্রকাশিত ‘ছুটি নিয়ে প্রশ্নের মুখে ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ’ শীর্ষক সংবাদটির সত্যতা, তথ্যগত ভিত্তি ও উপস্থাপন নিয়ে প্রশ্ন তুলেছেন জেলার সাংবাদিক ও সচেতন মহলের প্রতিনিধিরা।
জেলা প্রশাসনের দাপ্তরিক নথি পর্যালোচনায় দেখা যায়, ইউএনও তানজিলা তাসনিম গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের কাছে ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চার দিনের নৈমিত্তিক ছুটির লিখিত আবেদন করেন। পরদিন ২৩ অক্টোবর জেলা প্রশাসক ওই আবেদন যথাযথভাবে মঞ্জুর করেন। একই সঙ্গে এক দিন স্টেশনে অনুপস্থিত থাকার অনুমতিসহ বিধিমোতাবেক ছুটির আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে জেলা প্রশাসন।
অথচ প্রকাশিত সংবাদে ‘ইউএনওর ছুটির কোনো আবেদন পাওয়া যায়নি’ মর্মে অসত্য তথ্য উপস্থাপন করা হয়। সরকারি কর্মকর্তার অনুমোদিত ছুটিকে এভাবে আড়াল করে সংবাদ প্রকাশের পেছনে তথ্য যাচাইয়ের চরম ঘাটতি রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, একজন সরকারি কর্মকর্তার ছুটিসংক্রান্ত সংবেদনশীল সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট দপ্তরের নথি যাচাই এবং উপযুক্ত কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করা পেশাগত নীতিমালার মৌলিক শর্ত।
এ বিষয়ে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার বলেন, একজন ইউএনও সরকারি বিধিবিধান অনুযায়ী যথারীতি ছুটি ভোগ করার অধিকার রাখেন। বৈধ ও নিয়মতান্ত্রিকভাবে গৃহীত ছুটিকে কেন্দ্র করে তথ্য যাচাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
ছুটি প্রসঙ্গে ইউএনও তানজিলা তাসনিম জানান, একজন সরকারি কর্মকর্তা হিসেবে বিধি অনুযায়ী ছুটি নেওয়া একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। নিয়মতান্ত্রিকভাবে ছুটি নেওয়ার মতো একটি সাধারণ বিষয়কে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত বিতর্ক তৈরি করায় তিনি গভীর বিস্ময় প্রকাশ করেন।
এদিকে ‘স্যার’ সম্বোধন নিয়ে সৃষ্টি হওয়া সমালোচনার ব্যাখ্যা দিয়ে ইউএনও বলেন, প্রশাসনিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের অংশ হিসেবে ঊর্ধ্বতন বা সম্মানিত ব্যক্তিকে সম্মানসূচক সম্বোধন করা হয়ে থাকে। প্রচলিত এই শিষ্টাচারকে বিকৃত করে অযৌক্তিক বিতর্ক তৈরি করা অনাকাঙ্ক্ষিত। তিনি তাঁর পূর্ববর্তী কর্মস্থলগুলোতেও সততা ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষকে সেবা দিয়ে এসেছেন বলে উল্লেখ করেন।
ইউএনও আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার একজন সরকারি কর্মকর্তার সামাজিক সম্মানহানির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে একজন নারী কর্মকর্তাকে লক্ষ্য করে এ ধরনের ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়রানি ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন করার শামিল। তিনি সংবাদকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
জেলায় কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশ্লেষকদের মতে, জনসেবা ব্যাহত হওয়ার মতো গুরুতর অভিযোগ তুলতে হলে সুনির্দিষ্ট ভুক্তভোগীর বক্তব্য, দাপ্তরিক প্রমাণ এবং নিরপেক্ষ অনুসন্ধান থাকা আবশ্যক; কোনো তথ্য-উপাত্ত ছাড়া মনগড়া সংবাদ প্রচার প্রাতিষ্ঠানিক সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ণ করে।
এমএসএম / এমএসএম
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার