ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু


মোরেলগঞ্জ প্রতিনিধি photo মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৬ বিকাল ৫:৩৫

বাগেরহাটের মোরেলগঞ্জে আধুনিক চিকিৎসাসেবার প্রতিশ্রুতি নিয়ে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ১৫ শয্যার এই হাসপাতালটির উদ্বোধন করেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য ও অবসরপ্রাপ্ত অনারারি ক্যাপ্টেন মো. ফরহাদ হোসেন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, এ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে আইডিয়াল জেনারেল হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এলাকার সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে দরিদ্র ও নিম্নবিত্তদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। চিকিৎসাসেবায় সর্বোচ্চ আর্থিক ছাড় দিয়ে প্রতিষ্ঠানটি একটি প্রকৃত জনকল্যাণমুখী হাসপাতাল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা অধ্যাপক মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, পৌর জামায়াতের আমির মাস্টার আল আমীন হাওলাদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম।

তানভির আহমাদ ও মেহেদী হাসান নিয়াজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য মো. আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডা. ফারজিয়া সুলতানা, সেলিমগড় আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সালাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, মো. আমীর আলী তালুকদার, জামায়াত নেতা মো. রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল করিম এবং হাসপাতালের ইনচার্জ মো. শফিউল আজম।

হাসপাতালের ম্যানেজার সুলাইমান হাওলাদার জানান, ১৫ শয্যাবিশিষ্ট এই আধুনিক হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়েছে। প্যাথলজি ল্যাবসহ আধুনিক রোগ নির্ণয়ের যন্ত্রপাতি স্থাপন সম্পন্ন হয়েছে এবং রোগীদের দ্রুত স্থানান্তরের জন্য নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। আগামী ৬ নভেম্বর থেকে হাসপাতালটিতে রোগীদের আনুষ্ঠানিক চিকিৎসা কার্যক্রম পুরোদমে শুরু হবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম ফিতা কেটে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং বিভিন্ন কক্ষ, ওটি ও ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষার আধুনিক যন্ত্রপাতি ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক