ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৩০-১০-২০২৬ বিকাল ৫:৩১

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্র নিহত হয়েছে।  আহত হয়েছে আরও তিনজন। আহতদের মধ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ওয়াসিদ নামের একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক।

নিহত দলিল লেখক মাহমুদুল হক শাহীন (৪৬) উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের মৃত আনিসুল হকের ছেলে এবং নিহত শিশু রাজিন মিয়া (৫) নিহত মাহমুদুল হক শাহীনের শিশুপুত্র।

নিহত শাহীনের পরিবারের বরাত দিয়ে জানা যায়, স্ত্রী,শিশুপুত্র রাজিন ও একমাত্র কন্যাকে নিয়ে মোটরসাইকেল যোগে মদন উপজেলার এক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্য যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে বাড়িতে খবর আসে তাদের মোটরসাইকেলটি কেন্দুয়ার দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পাওয়ার সাথে সাথেই কেন্দুয়া উপজেলা হাসপাতালে গিয়ে দেখি শাহীন ও তার একমাত্র শিশুপুত্র রাজিনের নিতর দেহ,পাশে নিহত শাহীনের স্ত্রী ও কন্যা আহত অবস্থায় বাকরূদ্ধ।

ঘটনাস্থলের স্থানীয়রা জানান,শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে পৌঁনে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনা গেলে দৌড়ে গিয়ে দেখি কেন্দুয়া ও নেত্রকোণা থেকে আসা দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের দলিল লেখক মাহমুদুল হক শাহীন ও তার শিশুপুত্র রাজিনকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কোন অভিযোগ না থাকায় মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন। তিনি আরও বলেন, নিহত শাহীন চারজনকে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। সবাইকে এ বিষয়ে সচেতন হওয়া উচিত।

এমএসএম / এমএসএম

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক