ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৬ বিকাল ৫:৩৮

ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেছে রেজেক বানু (৬০) নামের এক বৃদ্ধ মহিলা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ নারী একই ইউনিয়নের কলেজপাড়া গ্রামের ইয়ার চাঁন এর স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রেজেক বানু দীর্ঘদিন থেকে মানষিক ভারসাম্যহীন রোগে ভোগছিলেন। ঘটনার দিন বাড়িতে কেউ না থাকায় সবার অজান্তে ঘরের ধরনার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে আশপাশের লোকজন ঘটনাটি জানতে পায় এবং দরজা ভেঙ্গে নারীর ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় । স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় আনে। তবে আত্মহত্যার কারন এখনও জানা যায়নি। 
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, নিহত নারীর ছেলেটি সিলেটে থাকে এবং পুত্রবধূ গত চারদিন আগে তার বাবার বাড়িতে যায়। এসময় বাড়িতে কোন লোকজন ছিলো না।
রৌমারী থানা অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক