দর্শনা জয়নগর চেকপোস্টে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ
বৈধভাবে বাংলাদেশ-ভারত যাতায়াতের নিরাপদ রুট হিসেবে দর্শনা জয়নগর ব্যাপক পরিচিতি গোটা দেশে। এ রুটে মহামারি করোনার আগ পর্যন্ত প্রতি বছর ৫/৬ লাখ পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ-ভারত যাতায়াতের সর্বচ্চ রেকর্ড গড়েছিলো। করোনা মহামারি ও দু’দেশের ভিসা সংক্রান্ত জটিলতার কারণে যাত্রী সংখ্যা কমলেও সম্প্রতিকালে ফের কিছুটা বাড়তে শুরু করেছে। চেকপোস্টের কাস্টমস কর্তৃপক্ষের হয়রানি দিনদিন বাড়তে থাকলে একদিকে যেমন যাত্রী সংখ্যা কমবে, অন্যদিকে দীর্ঘদিনের সুনাম হবে ক্ষুন্ন। একজন পাসপোর্টধারী যাত্রী সর্বচ্চ ৪শ মার্কিন ডলারের নিত্য প্রয়োজনীয় সহ পরিবারে ব্যবহার সামগ্রী কেনাকাটা কাটা করে দেশে ফেরার বিধান রয়েছে। প্রতি অর্থ বছরে একজন যাত্রী ৩ দফায় ওজনে ৬৫ কেজি পর্যন্ত মালামাল বহন করতে পারেন। অভিযোগ উঠেছে, বর্তমান এ চিকিৎসা, ভ্রমন ও বানিজ্যিক ভিসার যাত্রীরা যাতায়াতের সুযোগ রয়েছে। তবে সে পরিমানও খুব বেশী না। অভিযোগ উঠেছে, প্রত্যেক যাত্রীর ব্যাগ তল্লাশির নামে নানাভাবে হয়রানি করছেন দর্শনা জয়নগর চেকপোস্টের কাস্টমস ইন্সপেক্টর ইমদাদুল হক। বাড়িতে ব্যবহারের জন্য ফল-মূল, সাবান, জিরা, চকলেট, পোষাক সামগ্রী আনা হলেও সে যাত্রীকে করা হয়ে থাকে হয়রানি। দেখানো হয় নানা রকমের ভয়ভীতি। উপায়ন্তর না পেয়ে চাহিদা মতো সুবিধার বিনিময়ে পার পেতে হয় যাত্রী সাধারণকে। এ ছাড়া প্রত্যেক যাত্রীর পাসপোর্টে ৩০/৪০ টাকা উৎকোচ আদায় করা হয়ে থাকে দালালদের মাধ্যমে। এ বিষয়ে কর্মরত ইন্সপেক্টর ইমদাদুল হক বলেন, যাত্রীদের কাছ থেকে জন প্রতি অর্থ গ্রহনের বিষয়ে আমার জানা নেই। তবে সরকারের নিয়ম মাফিক স্কানিক মেশিনের মাধ্যমে ব্যাগ-ব্যাকেজ তল্লাশি করা হয়। এতে সন্দেহজনক মনে হলে সে ব্যাগ তল্লাশিকালে নানা জটিলতার সৃস্টি হয়। এখানকার দালালক্রের সদস্যরা দলবদ্ধভাবে কাস্টমসে প্রবেশ করে বাধা সৃস্টি করে। এতে দায়িত্ব পালনে বিঘ্ন সৃস্টি হয়। ওই সকল যাত্রীদের সাথে দালালচক্রের কোন গোপন চুক্তি থাকে। এ দিকে দালালচক্রের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, কাস্টমস কর্তৃপক্ষের নামে যাত্রী প্রতি ৩০/৪০ টাকা সিপাহী অপূর্বের হাতে তুলে দেয়া হয় প্রতিদিন সন্ধ্যায়। এ বিষয়ে অপূর্বের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনারাতো সবই জানেন। বর্তমানে রুটে যাত্রী সংখ্যা খুব কম। তাছাড়া চিকিৎসা ভিসার যাত্রীদের কাছ থেকেতো টাকা নেয়া হয়না। আর ভ্রমন ভিসা বা কয়টা! দর্শনা জয়নগর কাসস্টম কর্তৃপক্ষের বিরুদ্ধে যাত্রী হয়রানির বিষয়টি খতিয়ে দেখার দাবী উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে। সকল প্রকার হয়রানি বন্ধ করে এ চেকপোস্টের সোনালী অতিত ফিরিয়ে আনার দাবী যাত্রী সাধারণ সহ এলাকাবাসীর।।
Aminur / Aminur
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার