ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ধর্মদহে মাদক কারবারির দৌরাত্ম্য অতিষ্ঠ এলাকাবাসী, দ্রুত শাস্তির দাবি


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৩-৩-২০২৬ দুপুর ১২:৫১
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে কথিত মাদক কারবারিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী অভিযোগ করে বলেছেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করছে একটি চক্র। এ অবস্থায় তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মদহ গ্রামের রুস্তম ফকিরের ছেলে ফারুকের বিরুদ্ধে এলাকায় ইয়াবা, ট্যাপেন্টা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ব্যবসার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, ফারুকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছে।
স্থানীয়রা আরও জানান, ফারুকের নামে একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলেও তারা শুনেছেন। কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে জীবননাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা। বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িতে একাধিকবার জানানো হলেও অজ্ঞাত কারণে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
ধর্মদহ ইউনিয়নের একজন ইউপি সদস্য বলেন, “ফারুকের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। বিষয়টি পুলিশকে জানানো হলেও এখনো তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে অনেকেই ভয়ে মুখ খুলতে চান না।”
এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় মাদক ব্যবসায়ীরা এই সুযোগ নিয়ে নির্ভয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও দাবি স্থানীয়দের।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফারুক বলেন, “আমি আওয়ামী লীগ করি। আগে মাদক ব্যবসা করতাম, বর্তমানে করি না। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমার নেই, যা পারেন করেন।”
এ বিষয়ে তেকালা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, “ফারুককে আমি চিনি। সে মাদক ব্যবসা করে কিনা নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে এমন অভিযোগ শুনেছি। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। বিষয়টি পুলিশের নজরদারিতে রয়েছে।”
এদিকে এলাকাবাসী দ্রুত তদন্ত করে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের