ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোর থানার (ওসি)এস.এম মাসুদ পারভেজের বিশেষ অভিযানে ওয়ারেন্টভক্ত ৭ জন আসামী গ্রেফতার


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৩-৩-২০২৬ দুপুর ১২:৫১

রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভক্ত ৭ জন আসামীকে গ্রেফতার করেছেন তানোর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,গতরাতে বিশেষ অভিযানে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস.এম মাসুদ পারভেজের দিক নির্দেশনায় উপ-পরিদর্শক(এসআই)মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছেন তানোর থানা পুলিশ।ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারকৃত আসামিরা হলেন,১.ইগ্নেশিউস টুডু(২৪)পিতা- আঙ্গালেস টুডু, স্থায়ী গ্রাম মুন্ডুমালা (মিশনপাড়া),২.বিকাশ কর্মকার(২৪), পিতা- কৃষ্ণ কর্মকার, গ্রাম,মুন্ডুমালা (মিশনপাড়া), ৩.মোসাঃ পারুল(৪৫), পিতা মৃত জাবেদ আলী, গ্রাম  চাপড়া (মিরাপাড়া),৪. মোসাঃ বুলবুলী বিবি(৩২), পিতা- আব্দুল শাহ, স্বামী- তোফাজ্জল মৃধা,  গ্রাম- রায়তান আকচা।৫. মোঃ ছাবের আলী(৩৭), পিতা- মৃতঃ ছামেদ আলী, গ্রাম- চাপড়া মিরাপাড়া।৬. সোহাগ আলী(২৪), পিতা- মৃতঃ জাবেদ আলী,  গ্রাম- চাপড়া মিরাপাড়া।৭. রনি(১৯), পিতা মৃতঃ জাবেদ আলী গ্রাম- চাপড়া মিরাপাড়া।এই সাতজন ওয়ারেন্ট রক্ত আসামিকে গ্রেফতার করে প্রশংসায় ভাসছেন থানার (ওসি)এস.এম মাসুদ পারভেজ সহ সকল সদস্যবৃন্দরা। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ বলেন,ওয়ারেন্টভুক্ত আসামিরা অনেকদিন থেকে পলাতক ছিলেন।গতকাল গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন ওয়ারেন্ট  ভুক্ত আসামিকে আটক করতে সক্ষম হয়েছেন তানোর থানা পুলিশ। ওয়ারেন্টভুক্ত আসামী এবং মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এটা অব্যাহত থাকবে এবং তানোরের সকল জনসাধারনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার