ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ইফতার বিতরণে বাধা দেওয়ায় শ্রমিক দল নেতার পদ স্থগিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৩-৩-২০২৬ দুপুর ২:২৪

সিরাজগঞ্জ জেলা বিএনপি এক ইউনিয়ন শ্রমিক দলের নেতাকে সব পদ থেকে স্থগিত করেছে।

অভিযোগ, জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু কর্তৃক আয়োজিত ইফতার বিতরণ কার্যক্রমে বাধা সৃষ্টি ও গোলযোগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে ঘুরকা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনের সকল পদ স্থগিতের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তিনি কোনো দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না এবং কোনো দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।

স্থানীয়রা জানিয়েছেন, ইফতার বিতরণ কর্মসূচিতে কিছু নেতাকর্মীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সেই সময় শ্রমিক দল নেতা মুক্তার হোসেনের কার্যক্রমে বাধা ও গোলযোগের অভিযোগ ওঠে। পরে বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করে স্থগিতাদেশ দেওয়া হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।বিষয়টি জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে অবগতির জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ