ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বিয়াম মডেল স্কুল ও কলেজের উদ্যোগে বগুড়ায় গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


বগুড়া প্রতিনিধি  photo বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২-৩-২০২৬ রাত ৮:৪২

পবিত্র-ঈদ-উল-ফিতর উপলক্ষে গরিব, দুঃস্থ ও অসহায়দের মাঝে বিয়াম মডেল স্কুল ও কলেজ বগুড়ার ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, বগুড়া মোঃ তৌফিকুর রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরাফাত হোসেন, সহকারি পরিচালক, বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র, বগুড়া,  সালমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বগুড়া, মোঃ রমজান আলী আকন্দ, জেলা শিক্ষা অফিসার, বগুড়া এবং সভাপতি মোঃ আলমগীর কবির, পরিচালক (উপসচিব), বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র, বগুড়া এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিয়াম প্রতিষ্ঠান বগুড়ার অধ্যক্ষ সারা বাংলাদেশের গর্ব মুহাঃ মুস্তাফিজুর রহমান, বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া।  
সারা বাংলাদেশে বিয়াম ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৪টি, যার মধ্যে স্কুল ও কলেজ উভয়ই অন্তর্ভুক্ত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা ও বগুড়ার বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ এবং বিভিন্ন জেলা-উপজেলায় অবস্থিত ল্যাবরেটরি স্কুল। জানা যায় বগুড়াই একমাত্র বিয়াম মডেল স্কুল যারা বিভিন্ন সেবামূলক কাজ কর্ম করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রতিবৎসরের ন্যায় এবারও ঈদ সামগ্রী বিতরণ করছে। যার প্রত্যক্ষ নেতৃত্ব দান করেছেন একজন সফল অধ্যক্ষ মুহাঃ মুস্তাফিজুর রহমান। উক্ত ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলার চাল, পেঁয়াজ, সয়াবিন তৈল, চিনি, সেমাই, ডাল, লবন, গুড়ো দুধ, বাদাম/কিচমিচ ইত্যাদি। সর্ব সাকুল্যে ১ হাজার টাকার খাদ্য সামগ্রী জন প্রতি দেওয়া হয়। সমাজের গরিব দুঃস্থ ও অসহায় প্রায় ৪০০ জনের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ঈদ খাদ্য সামগ্রী বিতরণের ফান্ডিং বিষয়ে সভাপতি মুহাঃ মুস্তাফিজুর রহমান, অধ্যক্ষ, বিয়াম মডেল এক চমকপ্রদ তথ্য প্রদান করেছেন। যা শুনলে যে কারো মন কাড়বে, স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারির জন্য যে ইফতার এর টাকা বরাদ্দ ছিল স্কুল ফান্ড থেকে, উক্ত টাকা তারা নিজেরা না নিয়ে বরং পকেট থেকে আলাদা ভাবে টাকা দিয়ে উক্ত বরাদ্দের সাথে এ্যাড করে সমাজের গরিব, দুঃস্থ ও অসহায়দের মাঝে হাসি ফুটানোর জন্য ঈদ খাদ্য সামগ্রী বিতরণে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। উক্ত ঈদ খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন ঈদ মানে আনন্দ এবং ঈদ মানে খুশি, যারা অন্যের মুখে হাসি ফুটাতে চায় তারাই সমাজের প্রকৃত মানুষ। আশা রাখি বিয়াম এর ঈদ খাদ্য সামগ্রী বিতরণ যেন সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মডেল হয়ে থাকে এবং সবাই অনুপ্রাণিত হয়ে এই ধরনের সেবা মূলক কর্মকান্ডে গরীব দুঃস্থ অসহায় মানুষের মুখে হাসি ফুটাতো সচেষ্ট হয়। অতঃপর অধ্যক্ষ মোহদয়ের সঙ্গে কথা বলে জানা যায় দুঃস্থ এবং অসহায় মানুষদের সহযোগিতায় আমরা আছি এবং আগামীতেও থাকব, আমাদের ধারা অব্যহত থাকবে। সুযোগ পেলে আগামী বৎসর আরও অধিক পরিমানে গরিব দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীদের সম্পক্তোর বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মহোদয় বলেন আমরা চাই আজকের ছাত্র/ছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ, তারাই হবে দেশ চালনার মূল চাবিকাঠি। এই ধরনের সেবা মূলক কাজ তাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে এবং তাদের চলার পথে শিক্ষনীয় হয়ে থাকবে। গরিব দুস্থ ও অসহায়দের সঙ্গে কথা বলে প্রতিক্রিয়ায় জানা যায় তারা এই ধরনের ঈদ খাদ্য সামগ্রী পেয়ে ভীষন খুশি। তারা দোয়া করে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতির ধারা বজায় থাকুক, ভালো থাকুক সেবামূলক কাজে অংশগ্রহণে ছাত্র/ছাত্রী, সকল শিক্ষক/শিক্ষিকা, কর্মচারী। তারা সকলে সার্বিক দায়িত্বে থাকা অধ্যক্ষ মুহাঃ মুস্তাফিজুর রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। 

Aminur / Aminur

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’