ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৩-৩-২০২৬ দুপুর ২:২২
টাঙ্গাইল নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের 'টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০ ঘটিকায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
 
সংস্থাটির প্রতিষ্ঠাতা মোঃ নাসির মিয়ার ব্যক্তিগত উদ্যোগে এলাকার নিম্নআয়কর ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে কাপড়, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভাদ্রা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ শাহ আলম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়।
 
বিতরণকালে উপস্থিত ছিলেন টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থা'র সহ-সভাপতি 
মোঃ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক
মোঃ সুরুজ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রিফাত মিয়া, সমাজকল্যাণ সম্পাদক ইয়ামিন হোসেন খান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান।
 
উদ্যোক্তারা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এলাকার সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। উপহার সামগ্রী পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষেরা সন্তোষ প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা