ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২৬ বিকাল ৫:৩৫

ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পের কার্যক্রম চলমান ছিলো।

ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিশেষ করে এলাকার অসচ্ছল ও সাধারণ রোগীরা বিনামূল্যে এ সেবা পেয়ে উপকৃত হন।স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং আর্থিকভাবে অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর নুরনবী, আলীনগর ইউনিয়ন বিজেপির সভাপতি আনসার ফরাজী, সহ-সভাপতি আবু সুফিয়ান, জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন শাওন এবং ভোলা জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক মো. ইংরোজ আলম ট্রিমনসহ স্থানীয় নেতাকর্মীরা।

বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন ক্যাম্পে আসা রোগীরা।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক