উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
কুড়িগ্রামের উলিপুরে বাচ্চু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে অভিযুক্ত চাচাতো নাতি রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে দক্ষিণ মধুপুর ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় আসামিকে গ্রেপ্তার ও আলামত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানা পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরীতে বসবাস করতেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে বেড়াতে এসে ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন। গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই তাঁর চাচাতো নাতি রাব্বির বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে।
ঘটনার পরপরই অভিযানে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে রাব্বির স্বীকারোক্তি অনুযায়ী তাঁকে সঙ্গে নিয়ে দক্ষিণ মধুপুর ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুরে অভিযান চালায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা জানান, হত্যাকাণ্ডের মাত্র সাত ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত চাচাতো নাতিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত ধারালো ছুরিটিও জব্দ করা হয়েছে।
হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয় জানিয়ে তিনি বলেন, কী কারণে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি