ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২০-১০-২০২৬ বিকাল ৫:২৫

শারদীয় দুর্গাপূজার অতিরিক্ত ছুটি এবং কর্মপরিবেশ সংক্রান্ত বিভিন্ন দাবি আদায়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দুপুর থেকে কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত ‘ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড’ (স্ট্যান্ডার্ড গ্রুপ)-এর শ্রমিকরা কোনাবাড়ী-পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়কে অবস্থান নেন। এর ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়ে সাধারণ পথচারী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।

শিল্প পুলিশ ও আন্দোলনরত শ্রমিকরা জানান, শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির সঙ্গে মিল রেখে আরও একদিনের অতিরিক্ত ছুটির দাবিতে মূলত এ বিক্ষোভের সূত্রপাত। শ্রমিকদের দাবি, গ্রুপের অন্যান্য কারখানায় তিন দিনের ছুটি মঞ্জুর করা হলেও জরুন এলাকার এই শাখায় কর্তৃপক্ষ মাত্র এক দিনের ছুটি ঘোষণা করেছে।

তবে শুধু ছুটির দাবিতেই নয়, শ্রমিকরা বেশ কয়েকটি সুনির্দিষ্ট দাবিও তুলে ধরেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, বেতন দেওয়ার সময় ‘বিকাশ’ খরচের টাকা প্রদান, সাপ্তাহিক ছুটি শুক্রবার ছাড়া অন্য কোনো বারে নির্ধারণ না করা, শুক্রবারে কাজ করালে ওভারটাইম দেওয়া, পূর্বের নিয়ম অনুযায়ী নামাজের সময়ে ফ্লোরের বাতি বন্ধ রাখা, কর্মঘণ্টা শেষে অতিরিক্ত কাপড়ের জন্য বিনা পারিশ্রমিকে কাজ না করানো, কর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহার বন্ধ করা এবং কোনো অবস্থাতেই শ্রমিক ছাঁটাই না করার দাবি জানাচ্ছেন তাঁরা।

ফিনিশিং সেকশনের এক নারী শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘টানা ৮ থেকে ১০ ঘণ্টা দাঁড়িয়ে কাজ করা অসম্ভব। তাই আগের মতো শ্রমিকদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া কেউ অসুস্থ হলে সুপারভাইজার ও ইনচার্জকে দ্রুত মেডিকেলে যাওয়ার অনুমতি দিতে হবে।’ পাশাপাশি কারখানার এজিএম মোখলেছুর রহমান, ডিজিএম সাইফুল রহমান ও প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামের অপসারণও দাবি করেন শ্রমিকরা।

এসব বিষয়ে বক্তব্য জানার জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সরকারি ছুটির সঙ্গে বাড়তি ছুটির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উদ্ভূত পরিস্থিতি ও দাবিগুলো দ্রুত সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সড়কটিতে শ্রমিকদের অবস্থান ও অবরোধ অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক