সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
নামগঞ্জে শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক বলে জানিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে পূজামণ্ডপে এসে উৎসব উদযাপন করছেন। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া, কালীবাড়ি ও ষোলঘর এলাকার রামকৃষ্ণ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, গত দুই দিন তিনি সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার সুনামগঞ্জের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেছেন। এসব স্থানে পূজা উদযাপন কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পুলিশ, স্বেচ্ছাসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় রয়েছে। পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরাসহ বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা তাঁর কাছে সন্তোষজনক মনে হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে ডিআইজি বলেন, তাঁরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করেন। পাশাপাশি যেসব পূজামণ্ডপ তিনি পরিদর্শন করতে পারেননি, সেসব মণ্ডপের আয়োজক কমিটির নেতাদেরও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এদিকে, পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা এবং সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ (পিপিএম) । এছাড়াও জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা ও উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী