ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ডিবি পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৩১-১২-২০২৫ দুপুর ৩:৩৮

গোপালগঞ্জে অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. ফারুক আলমের নেতৃত্বে একটি চৌকস টিম গোপালগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে সদর উপজেলার মেরী গোপিনাথপুর এলাকার শরীফপাড়া থেকে শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি লোহার ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটির বাট ও ব্যারেলসহ দৈর্ঘ্য প্রায় সাড়ে নয় ইঞ্চি এবং ওজন আনুমানিক ৬ দশমিক ১৮ গ্রাম। পুলিশের ধারণা অনুযায়ী, অস্ত্রটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত শরীফ তৌহিদুল হক মেরী গোপিনাথপুর (শরীফপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি মৃত শরীফ আবদুল হক ও মৃত জাহানারা বেগমের ছেলে।
অভিযান শেষে অস্ত্রসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস