নড়াইল-২ আসনে বিজয়ের আশাবাদী বিএনপি প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ
নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বিজজের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।গত সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ ব্যক্ত করেন। বিএনপি প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ আরও বলেন,জনগণ আমাকে বিজয়ী করলে অবহেলিত নড়াইলের উন্নয়নে বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ছয়লেন সড়ক, নদী ভাঙন প্রতিরোধ, জেলা ও উপজেলা হাসপাতালে স্বাস্থ্যসেবার উন্নয়নসহ বাসযোগ্য নড়াইল গড়তে উদোগী হবো।নড়াইলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন-এ আশাবাদ ব্যক্ত করছি। এদিন দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আবদুল ছালামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান ও শরীফ মুনীর হোসেন। মনোনয়নপত্র জমাদানের পর তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল কাদের শিকদারের কবর জিয়ারত করেন ।
মনোনয়নপত্র জমাদানকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল মোস্ত, নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক আরমান আলী খান, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক নবির হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, লোহাগড়া পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মুসা মোল্যা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের সভাপতি মো: ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু,বিএনপি নেতা প্রকৌশলী জিয়াউর রহমান লোটাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল; পরিবেশ ও নিরাপত্তায় ৮ দফা নির্দেশনা জারি ইউএনও অমিত দত্ত , নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা: উপজেলা প্রশাসন
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা