সীতাকুণ্ডে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাতে এক নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সীতাকুণ্ডের মহা সড়কের পাশে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মহড়া অনুষ্ঠিত হয়। যৌথবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে আয়োজিত এই মহড়ার মূল লক্ষ্য ছিল শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা প্রতিরোধে সক্ষমতা প্রদর্শন। ভোটারদের আস্থা বৃদ্ধি সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই নিরাপত্তা নিশ্চিত করা। যৌথ বাহিনীর এই মহড়ায় অংশ গ্রহন করেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবির সদস্যরা অংশ নেন।
যৌথ বাহিনীর দায়িত্বরত কর্মকর্তা মেজর মো: ফাহিম জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরণের মহড়া তাদের মনে সাহসের সঞ্চার করছে। তারা আশা করছেন, এবারের নির্বাচন গতবারের চেয়েও বেশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ