ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নালিতাবাড়ীতে ব্যবসায়ী-ভোটারদের সঙ্গে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর গণসংযোগ


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ৫-২-২০২৬ রাত ৯:০

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জোরদার নির্বাচনী প্রচারণা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে টানা গণসংযোগ ও পথসভায় তিনি সাধারণ ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এর অংশ হিসেবে নালিতাবাড়ীতে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেছেন তিনি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে নালিতাবাড়ী পৌরশহরের বিভিন্ন বাজার ও মহল্লার ভোটারদের সাথে গণসংযোগ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
গণসংযোগকালে প্রকৌশলী ফাহিম চৌধুরী জানান, শেরপুর-২ আসনটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। নির্বাচিত হলে তিনি তার বাবা সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন। এছাড়াও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষক ও কৃষির উন্নয়ন নিশ্চিত করা এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন তাঁর প্রধান অগ্রাধিকার।
গণসংযোগে অংশ নেওয়া নেতৃবৃন্দ জানানা, পারিবারিক ঐতিহ্য  ও স্পষ্ট বক্তব্যের কারণে ফাহিম চৌধুরী অন্য প্রার্থীদের চেয়ে আলাদা ও এগিয়ে। নির্বাচনের ভোটগ্রহণের দিন যত এগোচ্ছে মাঠে তার উপস্থিতি ততই দৃশ্যমান হচ্ছে। গনসংযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নালিতাবাড়ী উপজেলার সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী এই আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর সন্তান। প্র‍য়াত জাহেদ আলী চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার